শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে ৭০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২২ ১০:২৩ অপরাহ্ন

    পিরোজপুরে ৭০৯টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

    সারা দেশের মত পিরোজপুর জেলার ৭টি উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ৭০৯টি গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসকের আয়োজনে গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা ফারজানা আক্তার।

    ৩য় পর্যায়ের ২য় ধাপে গৃহ হস্তান্তরের পাশাপাশি উপকারভোগীদের মাঝে ২ শতাংশ করে জমির দলিলও হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

     পিরোজপুর সদর উপজেলায় গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে ২ শত ১৫টি ঘর বিতরন করা হয়। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।

    এছাড়াও নেছারাবাদ উপজেলায় ৭০ টি, নাজিরপুর উপজেলায় ৩৬টি, কাউখালী উপজেলায় ২০টি, ইন্দুরকানী উপজেলায় ৮৬টি, ভান্ডারিয়া উপজেলায় ১৭৫টি, এবং মঠবাড়িয়া উপজেলায় ১০৭টি সহ জেলায় মোট ৭০৯টি গৃহহীন ও ভুমিহীন অসহায় পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়।




    সারাদেশ - এর আরো খবর