শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর স্মরণ সভা

    মোঃ আমিনুল ইসলাম আমিন

    ২২ জুলাই, ২০২২ ১১:২৫ অপরাহ্ন

    স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহর স্মরণ সভা

    মানবতার ফেরিওয়ালা খ্যাত বাংলাদেশ আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ 'র স্মরণ সভা ২২ জুলাই শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্যে আয়োজিত এ শোকসভায় "তুমি রবে নীরবে -মানবতার ফেরিওয়ালা নির্মল রঞ্জন গুহ " শিরোনামে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

    তিনি বলেন,"নির্মল রঞ্জন গুহ দলের ক্রান্তিলগ্নে মাথা উচু করে আপোষহীন লড়াই করেছেন, স্বেচ্ছাসেবক লীগকে করেছেন সুসংগঠিত। আজকের এই স্মরণ সভা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। নির্মল রঞ্জন গুহ'র মতো ত্যাগী ও সংগ্রামী হতে হবে।
    ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে শ্রীলঙ্কা বানাতে চায়,তারা গুজব রাটাচ্ছে এদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে  ডিজিটাল বাংলাদেশকে সুসংগঠিত করতে একতাবদ্ধ থাকতে হবে "

    এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস,এমপি,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোল্লা মোঃআবু কাওছার,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,সুজিত রায় নন্দী,কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ,সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আতা,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না,


    স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন  সাচ্চু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু 'র সঞ্চালনায় এ স্মরণ সভায় সাধারণ সম্পাদক  আফজালুর রহমান বাবু বলেন দাদা শুধু আমার নেতা নয় আমার বন্ধু ছিলেন, দাদার সাথে শত শত উদ্যোগ নিয়েছি,দাদার স্মৃতি ভোলার নয়।দাদা ছিলেন আছেন থাকবেন।"
    এছাড়াও স্মরণসভায় কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতা,জাতীয় কমিটির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, নারায়নগঞ্জ সিট,জেলা,পৌর স্বেচ্ছাসেবক লীগ, গাজীপুর স্বেচ্ছাসেবক লীগ,মানিকগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ, পিরোজপুর জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সহ সারা দেশ থেকে আসা নেতাকর্মী।

    অনুষ্ঠানে নির্মল রঞ্জন গুহ 'র পুত্র অনুপম গুহ তার পিতার বন্যাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।

    সভার সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি নির্মল রঞ্জন গুহ'র সৎকর্মের ধারাবাহিকতা রক্ষা করে কাজের ও মানব সেবায়  স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর