শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জুলাই, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    ৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণের সুযোগ

    বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের  ব্যবস্থাপনায় ‘পদ্মা সেতু ভ্রমণ’ প্যাকেজ ট্যুর চালু হয়েছে। শুক্রবার বিকেলে পর্যটন ভবনে আয়োাজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি এ প্যাকেজ ট্যুরের উদ্বোধন করেন। এই প্যাকেজে শীতাতপ নিয়ন্ত্রিত ট্যুরিস্ট বাসে ৯৯৯ টাকায় পদ্মা সেতু ঘুরে দেখতে পারবেন ভ্রমণপিপাসুরা।

    এসময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো: মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো: আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহির মো: জাবের এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী বলেন, পদ্মা সেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গে পর্যটন সুবিধা উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে। দেশি-বিদেশি পর্যটকগণ এখন স্বল্প সময়ে কুয়াকাটা সমুদ্রসৈকত, সুন্দরবনসহ দক্ষিণাঞ্চলের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করতে পারছেন। পদ্মা সেতুর উভয় পার্শ্বে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন পর্যটন সুবিধা সৃষ্টি করা হবে।

    তিনি আরো বলেন, পদ্মা সেতু আমাদের ইতিহাসের অংশ। এ সেতু বিশ্বে বাঙালি জাতিকে বিশেষ অহংকার ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এ সেতু নির্মিত হওয়ার ফলে দক্ষিণবঙ্গসহ সমগ্র দেশের অর্থনীতিতে গতি ও সমৃদ্ধির সৃষ্টি হবে।

    উল্লেখ্য, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়োজনে "স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ" শীর্ষক প্যাকেজ ট্যুরটি প্রতি শুক্র ও শনিবার নিয়মিত পরিচালিত হবে। এই ভ্রমণের মাধ্যমে পর্যটকগণ দিনের আলোতে যেমন পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করতে পারবে, তেমনি সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ শোভাও উপভোগ করতে পারবেন।  আগ্রহী ভ্রমণকারীগণ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ০১৯৪১৬৬৬৪৪৪, ০১৩০০৪৩৯৬১৭ ও ০২-৪১০২৪২১৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে পারবেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর