শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে ত্রাণ প্রতিমন্ত্রীর শোক

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুলাই, ২০২২ ০৯:৫৬ পূর্বাহ্ন

    ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে ত্রাণ প্রতিমন্ত্রীর শোক

    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
    এক শোক বার্তায় তিনি বলেন, গভীর শোক ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি,জাতীয় সংসদের ডেপুটি স্পিকার,গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে সাতবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    গতরাতে (শুক্রবার) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। প্রায় ৯ মাস ধরে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
    জনাব ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
    তাঁর মতো মহান হৃদয়ের মানুষের মৃত্যু বাংলাদেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি । গনতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান আমরা  শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
    মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর