শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদন্ড

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ জুলাই, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন

    পিরোজপুরে জাল টাকা ব্যবসায়ীকে ১৪ বছরের কারাদন্ড

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জাল টাকার ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে আসামীকে আরো ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারদন্ডাদেশ প্রদান করা হয়।

    দন্ডপ্রাপ্ত প্রাপ্ত আসামী জাকির হোসেন হাওলাদার (৪০) জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি গ্রামের মৃত মোনাজ উদ্দিন হাওলাদারের পুত্র।

    রোববার (২৪ জুলাই) বেলা ১২ টায় পিরোজপুরের বিশেষ ট্রাইবু্নাল নং-২ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।

    রাষ্ট্রপক্ষের আইনজীবি এপিপি মোঃ জহুরুল ইসলাম জানান, মামলার নথিসূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ নভেম্বর ভান্ডারিয়া থানা পুলিশ ইকরি বাজার থেকে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময়ে আসামী জাকির হোসেন হাওলাদারকে আটক করে। পরে জাকির হোসেনের দেয়া তথ্য মতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।

    তিনি আরো বলেন, পরে পুলিশ জাকির কে আসামী করে থানায় মামলা দায়ের করে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ১৪ মে জাকির হোসেন হাওলাদারকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দেন। এ মামলায় সাক্ষীদের সাক্ষ শেষে আদালতের বিচারক আজ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

    মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট মোস্তফা কামাল।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ জুলাই, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন