জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য, জাতীয় বিশ^বিদ্যালয়ের সিনেটের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আজ সোমবার (২৫ জুলাই) সকালে রাজধানীতে জাতীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে ফজলে রাব্বী মিয়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান, উপাচার্যের ব্যক্তিগত সচিব মোহাম্মদ ওয়াহিদুল বাসারসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (৭৬) গত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যুক্তরাষ্ট্রের (স্থানীয় সময় বিকাল ৪টা) নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।