শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপোস করা যাবে না: এনামুল হক শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জুলাই, ২০২২ ১১:০০ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রশ্নে আপোস করা যাবে না: এনামুল হক শামীম

    পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন; গণমাধ্যমকে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বাংলাদেশের গণমাধ্যম থাকবে মহান মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে ও বাংলাদেশের জাতির জনকের পক্ষে। মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর প্রশ্নে কখনো আপোস করা যাবে না। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন।

    সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে বাংলাদেশ প্রতিদিন-সনি রাংগস লিমিটেড টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ এবং বাংলাদেশ প্রতিদিন-রাসেল ইন্ডাস্ট্রিজ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২১ কুইজ রাফেল ড্র পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপ-মন্ত্রী শামীম  বলেন, গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। করোনাকালে সাংবাদিকরা ব্যাপক ভূমিকা রেখেছেন। এ কারণে তাদের উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনারা (সাংবাদিকরা) নানা মতাদর্শের হতে পারেন, তবে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপোষ করবেন না।

    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু ও বাঙালির মুক্তিযুদ্ধ, এটি হলো আমাদের অহংকার। বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে হত্যা করা যায় না। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

    সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন;  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন দেশ ও জাতির সামনে তুলে ধরবেন এটাই প্রত্যাশা করি। "বাংলাদেশ প্রতিদিন" জন্মলগ্ন থেকেই মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এটা আমাদের প্রত্যাশা।

    বাংলাদেশ প্রতিদিন-সনি রাংগস কুইজের প্রথম পুরস্কার সনি ৪৩ ইন্চি টিভি পুরস্কার পেয়েছেন আরাফাত খান, দ্বিতীয় পুরস্কার রাংগস ৪০ ইন্চি টিভি পুরস্কার পেয়েছেন নুরুল আহাদ, তৃতীয় পুরস্কার রাংগস ৩২ ইন্চি টিভি পুরস্কার পেয়েছেন মোশাররফ হোসেন এবং চতুর্থ পুরস্কার রাংগস দেশীয় কারাওকে/রাংগস সাউন্ড বার পুরস্কার পেয়েছেন হাবিবুল্লাহ।

    রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড( লিফান) প্রথম পুরস্কার ১০০ সিসি মটর সাইকেল পেয়েছেন নুসরাত ও দ্বিতীয় পুরস্কার ৮০ সিসি মটরসাইকেল পেয়েছেন লামিয়া।

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, এবং রাসেল ইন্ডাস্ট্রিজের পরিচালক শামসুল বাশার ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান এবং রাংগস ইলেক্ট্রনিক্সের ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল ইসহাক, ওসমান গনি, ইরতেজা বিন আমিন, মো. শফিকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মিন্টু পাল, গোলাম মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ মামুন রানা। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর