শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ভারতীয় নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ জুলাই, ২০২২ ১১:১৭ অপরাহ্ন

    ভারতীয় নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে এটা উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে সাহায্য করবে।

    দ্রৌপদী মুর্মু, ৬৪, আজ ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন। তিনি হলেন প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা যিনি ভারতের প্রথম নাগরিক এবং ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন।

    মুর্মুকে এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, “বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি ভারতের প্রজাতন্ত্রের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাতে চাই... বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আমি এই অঞ্চলে নারীর ক্ষমতায়নে সেরা দেশগুলোর মধ্যে একটি হিসেবে আপনাকে এই উচ্চ পদের দায়িত্ব নিতে দেখে আনন্দিত।” হামিদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক ইতিহাস ও সংস্কৃতি, আস্থা এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও অব্যাহত সহযোগিতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি বলেন,“১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এবং জনগণের অকুণ্ঠ  সমর্থন ছিল আমাদের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আজ, আমাদের সহযোগিতা, বাণিজ্য, সংযোগ, জলসম্পদ ব্যবস্থাপনা, শক্তি, সীমান্ত ব্যবস্থাপনা এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।”

    আবদুল হামিদ বলেন, তিনি আত্মবিশ্বাসী যে ভারতের রাষ্ট্রপতি হিসাবে তার (নতুন রাষ্ট্রপতি) মেয়াদে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বন্ধন এবং ভাল সহযোগিতা আরও জোরদার হবে। রাষ্ট্রপতি বলেন, ‘আমি শুধু আমাদের দেশের মধ্যে পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতেই নয়, এই অঞ্চলে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা বাড়াতেও আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ।’




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর