শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কাউখালীর সয়না রঘুনানাথপুরে

    আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুলটির বেহাল দশা

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২২ ০৫:৪২ অপরাহ্ন

    আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুলটির বেহাল দশা

    পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনানাথপুর ইউনিয়নের আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পুলটি দীর্ঘদিন ধরে রয়েছে বেহাল অবস্থায়। এ জনগুরুত্বপূর্ণ পুলটি কয়েকবছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।

    পুলটি অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক। ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের পারাপারের একমাত্র পুলটি সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

    স্থানীয় আওয়ামীলীগ নেতা মিরন কাজী তার ফেসবুক পোষ্টে লিখেছেন, যেখানে বাড়ীর রাস্তা এডিপির টাকায় হয়। সেখানে বিদ্যালয়ে যাওয়ার পুল হয় না এটা দুঃখজনক। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে কোন সমাধান পাইনি।  

    সরেজমিন সয়না রঘুনাথপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ পুলটি দিয়ে ঝুকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা। রাজু নামের এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন যাবৎ জীবনের ঝুকি নিয়ে এভাবে আমরা বিদ্যালয়ে যাচ্ছি। অনেক সময় প্রাকৃতিক দূর্যোগ হলে আমরা বিদ্যালয়ে যেতে পারি না।

     চেয়ারম্যান আবু সাঈদের দৃষ্টি আকর্ষন করলে সে একাডেমিক ভবন মেরামতের জন্য এলজিএসপির বরাদ্ধ থেকে ৮০ হাজার টাকার বরাদ্ধ দিয়েছি। পুলটি অচিরেই সংস্কারের উদ্যোগ নেব।




    সারাদেশ - এর আরো খবর