শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্পিকারের সাথে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জির সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন

     স্পিকারের সাথে ইউএনডিপি আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জির সাক্ষাৎ

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বুধবার তার সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিদায়ী সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তারা বাল্যবিবাহ ও লিঙ্গ সহিংসতা প্রতিরোধ,  মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করেন।
    স্পিকার বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, লিঙ্গ সহিংসতা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি ও অন্যান্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জলবায়ু পরিবর্তন বিষয়ে সকলের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। তরুণ প্রজন্মসহ সকলে সামাজিক বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখছে।

    বাংলাদেশের নয়নাভিরাম সৌন্দর্যের প্রশংসা করে সুদীপ্ত মুখার্জি বলেন, এদেশে কাজ করা ছিল সৌভগ্যের। এদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
    এর আগে স্পিকারের সাথে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে এফওআরবি লিডারশিপ নেটওয়ার্কের পরিচালক (অপারেশন্স) ড. চার্লস রিড সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, সংসদীয় গণতন্ত্র ও সফর বিনিময় নিয়ে আলোচনা করেন।
    স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছেন।
    ড. চার্লস রিড বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি তা সত্যিই দৃষ্টান্তমূলক। সাক্ষাৎকালে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর