শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোপনে বিদেশ ভ্রমণ: প্রত্যাহার হলেন দুদক কর্মকর্তা

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুলাই, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

     গোপনে বিদেশ ভ্রমণ: প্রত্যাহার হলেন দুদক কর্মকর্তা

    গোপনে বিদেশ ভ্রমণ করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে প্রত্যাহার করা হয়েছে প্রেষণে নিয়োজিত জ্যেষ্ঠ সহকারী সচিব ইমরুল কায়েসকে। অনুমতি ছাড়া ভারত ভ্রমণ করায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে। তিনি দুদকে উপ-পরিচালক হিসেবে অভিযোগ যাচাই-বাছাই বিভাগে কর্মরত ছিলেন।

    বুধবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র। জনপ্রশাসন বিভাগের উপ-সচিব আবু ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম সই করা এক আদেশ সূত্রেও তার প্রত্যাহারের বিষয়টি জানা গেছে। যেখানে ইমরুল কায়েসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্তের কথা বলা হয়েছে।

    দুদক সূত্র জানায়, সরকারি আদেশ অমান্য করে অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় তার বিরুদ্ধে সরকারি চাকরিবিধি অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে ফেরত পাঠানো হয়েছে জনপ্রশাসনে।

    দুদকের একটি সূত্রে জানা যায়, দুদকের প্রধান কার্যালয় প্রেষণে নিয়োজিত উপ-পরিচালক (জ্যেষ্ঠ সহকারী সচিব) ইমরুল কায়েস জালিয়াতির মাধ্যমে সরকারি আদেশ তৈরি করে ভারত ভ্রমণ করেন। যদিও তিনি গত ২৯ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১০ মে-১৮ মে ব্যক্তিগত সফরে ভারত যাবেন বলে অনুমতি নিয়েছিলেন।

    তবে ওই সময়ে ভারতে না গিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরে গোপনে ভারত ভ্রমণ করেন। যা সরকারি চাকরিবিধি পরিপন্থী।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর