বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় পিরোজপুরে নেতাকর্মীদের মাঝেও বিরাজ করে উৎসবের আমে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহর থেকে শুরু করে সাতটি উপজেলায় ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়া ২৭ জুলাই বুধবার সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল সাতটায় বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর সকাল ১১ টায় সিও অফিস বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। উপস্থিত ছিলেন। এছাড়াও আওয়ামী লীগের প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীট উদযাপনকে পরিপূর্ণতা দেন। এছাড়া পিরজপুর সদর উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সিও অফিস বঙ্গবন্ধু চত্বর। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সহ সভাপতি আহমেদ, সৈয়দ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক সুমন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন মোস্তফা,জসিম হাওলাদার রায়হান,রাসেল শিকদার,সাংগঠনিক সম্পাদক শুভদ্বীপ হালদার শুভ,দপ্তর সম্পাদক শাকিল শিকদার অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের মীমসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে একটি বিশাল শোভাযাত্রা পিরোজপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।উল্লেখ্য স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সহ, প্রধান প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মবার্ষিকী পালন করা হয়।