শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ঢাবিতে ভর্তি হওয়া মামুনকে অর্থসহায়তা দিলেন পিরোজপুরের ডিসি

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জুলাই, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

    ঢাবিতে ভর্তি হওয়া মামুনকে অর্থসহায়তা দিলেন পিরোজপুরের ডিসি

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের দিনমজুর আল আমিন আকনের ছেলে মামুন আকন এবছর  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে  ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু অর্থাভাবে মেধাবী মামুন আকনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছিল।  মামুন আকনকে ২০ হাজার টাকা অর্থিক সহায়তা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। গত-রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মামুন আকনের হাতে সহায়তা হিসেবে নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক। এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক উপস্থিত ছিলেন।

    মামুন আকনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিকের নজরে আসেলে ইউএনও মামুন আকনের বিষয়টি জেলা প্রশাসককে জানান।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামুন আকনের বাবা আল আমিন আকন  দিনমজুর। আল আমিন আকনের আয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে পাঁচ জনের সংসার চালানো ছিল কষ্টকর। পরিবারটির দেড় কাঠা জমির ওপর বসতঘরটি ছাড়া কোন জমিজমা নেই । প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন মামুন আকন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা কিভাবে জোগার হবে সেই চিন্তায় ছিলেন মামুন আকন ও তাঁর পরিবার।

    মামুন আকন ২০১৯ সালে বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনস্টিটিউশনের থেকে মামুন আকন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০২১ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ পান। এরপর সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। ‘গ’ ইউনিটে  ভর্তি পরীক্ষায় তাঁর অবস্থান ৫৩তম।

    মামুন আকন জানান, বসত ঘর ছাড়া আমাদের কোন সম্পদ নেই।  বাবা দিনমজুরের কাজ করে যা পান তা দিয়ে সংসারের খরচ চলে। প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভর্তির টাকা জোগার ও থাকা খাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। জেলা প্রশাসক মহোদয় ২০ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এজন্য ডিসি স্যার ও ইউএনও স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ জুলাই, ২০২২ ১০:৩০ অপরাহ্ন