শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পরিস্থিতি খারাপ হলে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২ ডিসেম্বর, ২০২১ ১২:০৯ অপরাহ্ন

    পরিস্থিতি খারাপ হলে ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী
    শিক্ষামন্ত্রী

    করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেলে আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা আশা করি এবং প্রার্থনা করি, আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়, এমন পরিস্থিতি যেন না হয়। কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, পরিস্থিতির কারণে যদি প্রয়োজন হয়, অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত আমরা নেব।

    বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার জানিয়েছেন, করোনা বেড়ে গেলে স্কুল বন্ধ করে দেওয়া হবে। করোনার কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সারাদেশে এইএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  


    করোনার কারণে এ বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের দীর্ঘ আট মাস পর অনুষ্ঠিত এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সাত লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ছয় লাখ ৬৯ হাজার ৯৫২ জন। ৩০ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২ ডিসেম্বর, ২০২১ ১২:০৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২ ডিসেম্বর, ২০২১ ১২:০৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২ ডিসেম্বর, ২০২১ ১২:০৯ অপরাহ্ন