শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৎস্য সপ্তাহ উদযাপন

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৎস্য সপ্তাহ উদযাপন

    “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২০২২” করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার দুপুর ১২:৫০ ঘটিকায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” এর শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।


    এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সামছুল আলম এবং উপ-মহাপরিচালকবৃন্দ সহ পরিচালকবৃন্দ ও বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


    বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে বিভিন্ন প্রজাতির ১৬ মন পোনা মাছ অবমুক্ত করা হয়। এছাড়া বাহিনীর বিভিন্ন ইউনিটের জলাশয়েও মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয়।


    আর্থ-সামাজিক উন্নয়নসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে নিজস্ব পুকুর ও জলাশয়ে মাছ চাষ করা এবং সাধারণ জনগণকে মাছ চাষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে আহবান জানান বাহিনীর মহাপরিচালক।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর