শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আইন মন্ত্রণালয়ের সচিব হলেন গোলাম সারওয়ার

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২২ ০৮:৩১ পূর্বাহ্ন

    আইন মন্ত্রণালয়ের সচিব হলেন গোলাম সারওয়ার

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন মো. গোলাম সারওয়ার। তিনি ২০১৯ সালের ৮ আগস্ট থেকে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    বুধবার (২৭ জুলাই) আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে মো. গোলাম সারওয়ারকে পদায়ন করা হলো।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মো. গোলাম সারওয়ারকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়।

    গোলাম সারওয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগ দেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশনার সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান।

    তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে ২০১৯ সালের ৭ আগস্ট পর্যন্ত আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর