শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পদ্মা সেতুর সুফল : মোংলা দিয়ে ঢাকার গার্মেন্টস যাচ্ছে বিদেশে

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২২ ০৯:২৬ পূর্বাহ্ন

    পদ্মা সেতুর সুফল : মোংলা দিয়ে ঢাকার গার্মেন্টস যাচ্ছে বিদেশে

    মোংলা বন্দর দিয়ে বিদেশে রপ্তানি শুরু হয়েছে ঢাকার গার্মেন্টস পণ্য। পদ্মা সেতু উদ্বোধনের পর, এই প্রথম বারের মতো ঢাকার বিভিন্ন গার্মেন্টস থেকে কনটেইনারে করে মোংলা বন্দরে আসা গার্মেন্টস পণ্যের একটি চালান বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় পোল্যান্ডের উদ্দেশ্যে মোংলা বন্দর ত্যাগ করেছে।

    মোংলা বন্দর কতৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের ফকির এপ্যারেলস লি:, উইন্ডি এপ্যারেলস লি:, কে.সি লিনজেরিয়া লি:, আর্টিস্টিক ডিজাইন লি., নিট কনসার্ন লি., মেঘনা নিট কম্পোসিট লি., শারমিন এপ্যারেলস লিমিটেডসহ মোট ২৭ টি কারখানার ১৭ কনটেইনার গার্মেন্টস পণ্য পদ্মা সেতু হয়ে মোংলা বন্দর জেটিতে আসে। পণ্যগুলো মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে অবস্থানরত পানামা পতাকাবাহী এমভি মার্কস নেসনা জাহাজে তোলা হয়। এসব গার্মেন্টস পণ্যের মধ্যে রয়েছে বাচ্চাদের পোশাক, জার্সি ও কার্ডিগান, টি-শার্ট, ট্রাউজারসহ বিভিন্ন সমগ্রী। এসব পণ্য বোঝাই বিদেশি জাহাজ মার্কস নেসনা বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে।

    মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সবচেয়ে বড় চালান হিসেবে পোল্যান্ডে যাচ্ছে ঢাকার এসব গার্মেন্টস পণ্য। এর আগে পদ্মায় ফেরি সার্ভিসকালে যৎসামান্য পণ্য বিদেশে রপ্তানি হয়েছে এ বন্দর দিয়ে। মূলত পদ্মার ফেরি জটিলতার কারণে ঢাকার এসব গার্মেন্টস পণ্যের বেশিরভাগই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশে রপ্তানি করা হতো। পদ্মা সেতুর সুবাদে মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানিতে ঢাকার ব্যবসায়ীরা আগ্রহী হয়ে উঠেছেন।

    পদ্মা সেতু চালু হওয়ার পর, ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব এখন ১৭০ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। মোংলা বন্দরে জাহাজ হ্যান্ডেলিং দ্রুত ও নিরাপদ হওয়ায় এবং ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়ায় সময় ও অর্থ সাশ্রয়ে গার্মেন্টস ব্যবসায়ীরা মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানীতে আগ্রহী হচ্ছেন।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর হয়ে এসব গার্মেন্টস পণ্য রপ্তানির বিষয়টি স্মরণীয় ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর, এক মাসের মধ্যে এ সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে গার্মেন্টস পণ্য রপ্তানির নবযাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমদানি-রপ্তানির এ ধারা আরও বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর