শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুলাই, ২০২২ ০৯:৩০ পূর্বাহ্ন

    মিশরীয় লেখকের মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি’ বাজারে

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর মিশরীয় লেখক ও সাংবাদিক মোহসেন আরিশির লেখা একটি মহাকাব্যিক উপন্যাস ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, এ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে এসেছে।
    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খ্যাতনামা প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ এটি প্রকাশ করেছে।

    এতে বলা হয়, ‘ডিভাইন ডেসটিনি- দ্য লেজেন্ড অফ আ ফাদার, আ ডটার অ্যান্ড আ হলি বন্ড’ উপন্যাসে মহাকাব্যিক স্বাদ রয়েছে।
    উপন্যাসে উল্লেখ করা হয়েছে যে বঙ্গবন্ধু যখন কারাগারে ছিলেন, উপন্যাসের চরিত্র শেখ হাসিনার মা তাকে বিভিন্ন ধরনের বই সরবরাহ করেছিলেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করার পরে লেখক একটি বিশুদ্ধ রসবোধ সঞ্চার করেন, যেমন ‘তবে বাড়িতে রান্না করা খাবারের চেয়ে বন্দী(বঙ্গবন্ধু)’র কাছে বই ছিল বেশি পছন্দনীয়।’

    বইটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে মোহসেন আরিশি শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর