কী লিখবো, কী বলবো বুঝতে পারছি না। বুকে কস্ট, শব্দরাও উধাও। দূরদেশে বসে শোকটা পাথরের মত আরো যেন পাষাণ ভার। যেখানে যতদূরেই থাকেন না কেনো অমিত দা, ভালো থাকবেন। এই তো মাস চারেক আগেই বলেছিলেন, খুব খারাপ সময় যাচ্ছে আফতাব। কস্ট হচ্ছে চালিয়ে নিতে। এটা নেই, সেটা নেই। কাহাতক পারা যায়। কিন্তু দেখুন আজ আপনি মুক্ত শঙ্খচিল। তবে মিস করবো আপনাকে খুব, খুব। আপনার ছত্রিশ বছরের সাংবাদিকতা জীবনের তেত্রিশ বছরই তো সঙ্গী ছিলাম আমি। একটা কথা বিশ্বাস করি- চলে যাওয়া মানেই প্রস্থান নয়। আপনি থাকবেন আমার অমিত দা হয়ে চিরকাল।
কালের কণ্ঠের সাবেক হেড অফ নিউজ চৌধুরী আফতাবুল ইসলাম এভাবেই অমিত হাবিব সম্বন্ধে তার ফেসবুক পেজে লিখেছেন