শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জুলাই, ২০২২ ০৯:৪৯ পূর্বাহ্ন

    মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস যথেষ্ট নয়। এটি আরও সমৃদ্ধ করা দরকার। মহান মুক্তিযুদ্ধের পুঙ্খানুপুঙ্খ ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম ও গবেষকদের আরো বেশি সক্রিয় হতে হবে।  

    শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় ‘বজলুর রহমান স্মৃতি পদক’  প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান ।

    তিনি বলেন, শুধু বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ করলেই হবে না। এর সাথে পাকিস্তান হানাদার বাহিনী, রাজাকার, আলবদর, আলশামসরা কীভাবে নিরস্ত্র বাঙালিদের হত্যা, লুটপাট, অগ্নি সংযোগ ও নির্যাতন করেছে সেই ইতিহাসগুলো তুলে ধরতে হবে। পাঠ্যসূচিতে এগুলো থাকা উচিত। না হলে প্রকৃত ইতিহাস আগামী প্রজন্ম জানতে পারবে না।

    মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সমকালের সিনিয়র রিপোর্টার আবু সালেহ রনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় যৌথভাবে শাহাদুজ্জামান ও ড. খায়রুল ইসলামকে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান করা হয়। গবেষণা প্রতিবেদনটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। শাহাদুজ্জামান দেশের বাইরে থাকায় তার পক্ষে খায়রুল ইসলাম পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ইলেকট্রনিক মিডিয়ার ক্যাটাগরিতে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার পার্থ সঞ্জয়কে ‘বজলুর রহমান স্মৃতি পদক প্রদান করা হয়েছে। পদক বিজয়ীদের প্রতি ক্যাটাগরিতে ক্রেষ্ট ও এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

    এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জুরি বোর্ডের সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব সারা যাকের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর