শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ১০ লক্ষ টাকার চুক্তিতে কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ৩১ জুলাই, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    ১০ লক্ষ টাকার চুক্তিতে কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা

    পিরোজপুরের ভান্ডারিয়ায় দুই প্রতারককে গ্রেফতার আটক করেছে পুলিশ। ১০ লাখ টাকা চুক্তিতে কারারক্ষী পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতারক চক্রের এই দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    তারা হলেন- মো. মাহাবুব হাওলাদার ও মনির হোসেন। মাহাবুব হাওলাদার নদমূলা গ্রামের মো. নূরুল ইসলাম হাওলাদারের ছেলে ও চাকরিচ্যুত সেনা সদস্য। মনির হোসেন বরগুনা জেলা সদরের আবু তাহের মৃধার ছেলে। শনিবার (৩০ জুলাই) ভান্ডারিয়া থানা সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।


    তিনি জানান, দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার বাসিন্দা ভান্ডারিয়া বাজারের আজিজ বস্ত্রালয়ের মালিক মো. নজরুল ইসলাম মানিক মিয়ার ছেলে সিয়াম ও তার বন্ধু ইব্রাহিম হাওলাদারকে কোনও ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়া কারারক্ষী পদে চাকরি দেবেন বলে ১০ লাখ টাকায় চুক্তি করেন। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১২ ডিসেম্বর আড়াই লাখ টাকা নগদ গ্রহণ করেন এবং বাকি সাড়ে সাত লাখ টাকার অগ্রিম চেক নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে চাকরি দেওয়ার চেষ্টা চালান। একপর্যায়ে চক্রটি চাকরিপ্রার্থীদের কৌশলে পুলিশ ভেরিফিকেশন (সঠিকতা যাচাই) পর্যন্ত সম্পন্ন করেন। চাকরি না পেয়ে টাকা এবং চেক ফেরত চাইলে প্রতারকরা টালবাহানা করে ঘোরাতে থাকেন। গত ২৫ জুলাই মাহবুব হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি প্রতারণার মামলা করেন নজরুল ইসলাম মানিক।


    পুলিশ সুপার বলেন, মামলার পর পুলিশ ২৭ জুলাই খুলনার হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে বনলতা আবাসিক এলাকার ডা. মিজানুর রহমানের বাসা থেকে মাহাবুব হাওলাদারকে গ্রেফতার করে। তাকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে থেকে প্রতারক চক্রের অপর সদস্য মো. মনির হোসেনকে শুক্রবার সকালে গ্রেফতার করে। পরে পুলিশ মাহাবুব হাওলাদারের কাছ থেকে ব্যাংক চেক, চুক্তিনামা ও চাকরিপ্রার্থী ১৭ জনের একটি তালিকা জব্দ করেছে। প্রতারক চক্রের অপর সদস্য আরিফুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সুপার জানান। শনিবার তাদের আদালতের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ জুলাই, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন