শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জুলাই, ২০২২ ০৮:২৮ পূর্বাহ্ন

    ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ

    ডিআরইউ সদস্যদের ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ দিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর সহায়তায় দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

    শনিবার ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০টায় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের পরিচালনায় প্রশিক্ষণ উদ্বোধন করেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।

    প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজকে নাড়া দেওয়ার মত ভ‚মিকা রাখেন সাংবাদিকরা। জনগণের তথ্য জানার কাজটি করছেন সাংবাদিকরা। কোথায় কি হচ্ছে তা তুলে ধরেন তারা। সাংবাদিকদের কাজ হলো অন্ধকারে আলো ফেলা। তথ্য অধিকার আইন ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকতা করার জন্য তথ্য কমিশন সহায়তা করবে

    দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়। ফোজো মিডিয়া ইনস্টিটিউট, লিনিয়াস ইউনিভার্সিটি, সুইডেনের ‘ইমপ্রæভিং কোয়ালিটেটিভ জার্নালিজম ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, এমআরডিআই’র ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্পডেস্কের হেড অফ ক্যাপাসিটি বিল্ডিং বদরুদ্দোজা বাবু এবং ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন’ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডিআরইউ’র তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ, এমআরডিআই’র ম্যানেজার ইমপ্লিমেন্টেশন আইকিউ প্রোজেক্ট সানাউল হক দোলন। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এমআরডিআই’র আইকিউজেবি প্রোজেক্ট ম্যানেজার তানিম আহমেদ এবং আইকিউজেবির প্রোজেক্ট কো অর্ডিনেটর সেলিম বাশার।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর