শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দেশ রুপান্তর পত্রিকার সম্পাদকের মৃত্যুতে চরফ্যাশনে শোকসভা

    মনির আসলামী, চরফ্যাশন, ভোলা

    ৩১ জুলাই, ২০২২ ১০:১৭ অপরাহ্ন

    দেশ রুপান্তর পত্রিকার সম্পাদকের মৃত্যুতে চরফ্যাশনে শোকসভা

    দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব এর অকাল মৃত্যুতে ভোলার চরফ্যাশনে শোক সভা ও মিলাদ মাহফি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় চরফ্যাশন প্রেসক্লাবের আয়োজনে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধির ব্যবস্থাপনায় প্রেসক্লাব হলরুমে এই শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

    শোক সভায় বক্তব্য রাখেন, চরফ্যাশন পৌরসভার মেয়র ও প্রেসক্লাবের  সদস্য মো. মোরশেদ, প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল, দেশ রুপান্তর পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সহ উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া-মিলাদ পরিচালনা করেন   খাসমহল জামে মসজিদের পেশ ইমাম রফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে বক্তারা মরহুম অমিত হাবিবের সততা ও নিষ্ঠার সাথে  দীর্ঘ কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য বৃহস্পতিবার রাত ১১টার পরে ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩১ জুলাই, ২০২২ ১০:১৭ অপরাহ্ন