শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নিয়মতান্ত্রিক সভা, প্রচারণায় আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ অগাস্ট, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

    নিয়মতান্ত্রিক সভা, প্রচারণায় আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে সরকারের কোন আপত্তি নেই।
    ‘নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে  আমাদের কোনো আপত্তি নেই... প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে,’ মন্ত্রী বলেন।

    রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বিএনপিকে উদ্দেশ্যে করে এ মন্তব্য করেন।

    তিনি জোর দিয়ে বলেন, ‘যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তা-ঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না, তাদের কাজ তারা করবে।’

    বিএনপি একটি রাজনৈতিক দল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি)  রাজনৈতিক কৌশল রয়েছে... রাজনৈতিক কৌশলে তারা নির্বাচনে যাবে কি যাবে না, এটা তাদের বিষয়।’

    আসাদুজ্জামান বলেন, তারা (বিএনপি) প্রেস ক্লাবের সামনে রোজ মিটিং করছে, এতে আমরা বাঁধা দিচ্ছি না। কিন্তু তারা রাস্তা-ঘাট বন্ধ করবে, জান-মালের ক্ষতি করবে, এটা আমরা করতে দেব না।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর