শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২৪ তম বিসিএস ফোরাম পিরোজপুর জেলা কমিটি গঠন

    পিরোজপুর প্রতিনিধি

    ২ অগাস্ট, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

    ২৪ তম বিসিএস ফোরাম পিরোজপুর জেলা কমিটি গঠন

    ২৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ নজরুল ইসলামকে সভাপতি এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মোঃ আনসারউদ্দিন সেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এছাড়া পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক (অর্থনীতি) মোঃ আমির হোসেনকে সহ-সভাপতি, স্বরূপকাঠী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মোঃ মঞ্জুরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (পদার্থবিদ্যা) নুসরাত কানিজ রাসুলকে কোষাধ্যক্ষ, ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মোঃ জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক, পিরোজপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) কাজী নূরুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মোঃ আব্দুল আউয়াল, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মোহাম্মদ আবদুল আলীম এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোঃ জাহিদুল ইসলামকে কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।

    কমিটি গঠনের সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ অগাস্ট, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন