চাঁপাইনবাবগঞ্জে ১৫৪২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

সাজিদুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ

৩ অগাস্ট, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৫৪২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল অভিযান চালিয়ে ১৫৪২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১ আগস্ট) রাত ৮ টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৪ নং মোবারকপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের লাহারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালান।

এই সময় ১৫৪২ পিছ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ২টি সীমকার্ড সহ মোঃ নজরুল ইসলাম (২৩) নামে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম ছেলে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩ অগাস্ট, ২০২২ ০৯:৪৭ পূর্বাহ্ন