শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ অগাস্ট, ২০২২ ০৭:৪১ অপরাহ্ন

    পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ

    সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদের বিক্ষোভে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমের নিহতের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেল যুবদল ।

    বুধবার (৩আগষ্ট) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পোষ্ট অফিস রোডে এলে পুলিশি বাঁধায় আটকে যায়।

    বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ  সভাপতিত্বে এবং জেলা যুবদলের  সভাপতি মিজানুর রহমান (শাহিন) প্রধান অতিথির বক্তব্য রাখেন,
     সঞ্চালনা করেন যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান পোদ্দার।

    এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সম্পাদক রিয়াজ সরদার, সহসম্পাদক আসাদুল হক আজাদ, সহ-সম্পাদক মাসুদ খান, সহ সম্পাদক ফিরোজ, দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ (সবুজ), সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মাসুদ। ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন সহ যুবদলের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    এসময় প্রধান অতিথি যুবদল সভাপতি মিজানুর রহমান (শাহিন) তার বক্তব্যে বলেন  সারাদেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে।

    সারাদেশেই লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা বিষয়টি দৃশ্যমান এজন্য জনগণ আজ রাস্তায় নেমে এসেছে। প্রতিবাদ করায় ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩ অগাস্ট, ২০২২ ০৭:৪১ অপরাহ্ন