শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ৬ অগাস্ট, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন

    পিরোজপুরে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

    দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) বিকেলে জেলা স্টিডিয়ামে ক্রিড়া ভবনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, সদর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠান সঞ্চলানা করেন জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব।

    এসময় বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রথিকৃৎ। তিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তসূরী হিসেবে ক্রিড়া অঙ্গনের দায়িত্ব নিয়েছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচন্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

    আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৬ অগাস্ট, ২০২২ ০৭:৪২ পূর্বাহ্ন