শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নেছারাবাদে পানির ড্রামে ফেলে শিশুকে হত্যা

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ অগাস্ট, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন

    নেছারাবাদে পানির ড্রামে ফেলে শিশুকে  হত্যা

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পানি ভর্তি ড্রামে ফেলে সদ্যজাত শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার শশীদ অশত্থকাঠী গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান স্বরূপকাঠী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোলায়মান হোসেন। সুবল দেবনাথ নামে শিশুটি ওই গ্রামের সুকান্ত দেবনাথের ছেলে। তার বয়স ৩৩ দিন।

    শিশুর মা নমিতা দেবনাথ জানান, সকাল ১০টার দিকে তিনি সুবলকে ঘরে রেখে খালে পানি আনতে যান। ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে ঘরের বারান্দায় পানি ভর্তি ড্রামের মধ্যে সুবলকে দেখতে পান। তখন নমিতা চিৎকার দিলে বাড়ির অন্যরা এগিয়ে আসে। শিশুটিকে নিয়ে দেখেন, সে মারা গেছে।

    পরিদর্শক (তদন্ত) সোলায়মান হোসেন বলেন, “আধা ড্রাম পানির মধ্যে ৩৩ দিন বয়সী শিশুটির লাশ পাওয়া যায়। বাড়ির ভেতরে একাধিক পরিবারের সদস্যদের বসবাস। কেউ না কেউ তাকে সেখানে ফেলেছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৭ অগাস্ট, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন