শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নবনির্বাচিত কমিটির প্রথম সভা 

    শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি স্বাশিপের 

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৩৭ অপরাহ্ন

    শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি স্বাশিপের 
    স্বাশিপের কেন্দ্রীয় কমিটি

    স্বাধীনতা শিক্ষক পরিষদের নবনির্বাচিত  কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম সভা শুক্রবার বিকালে ব্যানবেইস ভবনে অনুষ্ঠিত হয়।  স্বাশিপের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। এ ছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ এস এম একরামুল হক,অধ্যক্ষ সাইদুর রহমান পান্না,মিসেস মেহেরুন্নেছা,সামসুল হুদা,অধ্যক্ষ আব্দুল আউয়াল,অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা,অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান,মিজানুর রহমান, মোজাম্মেল হক, আফতাব উদ্দিন,মাসুম বিল্লাহ,অধ্যক্ষ মাহবুবুর রহমান, আকলিমা জাহান,অধ্যক্ষ দিলারা খানম,অধ্যক্ষ সুমনা ইয়াসমিন,ডক্টর আবুবকর সিদ্দিক,সারোয়ার হোসেন সরকার, অধ্যক্ষ মাওলানা নুর বখত,এ কে এম ওবায়দুল্লাহ,শাহীনুর আলামিন  প্রমুখ। 

    সভায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে একটি টেকসই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে জন্য  শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ  বরাদ্দ, শিক্ষার বিরাজমান বিভিন্ন সংকট নিরসনে তড়িৎ ব্যবস্থা গ্রহণ,শিক্ষা প্রশাসন সহ শিক্ষার সাথে সংশ্লিষ্ট স্বাধীনতা বিরোধীদের অপসারণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে মুক্তিযূদ্ধের পক্ষের সকল শিক্ষকদের স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)  এর  পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো 
    হয়।
    কার্যনির্বাহী সংসদের প্রথম  সভায় আগামী ৩১ জানুয়ারি টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের সিদ্ধান্ত গৃহীত হয়। 
     
    স্বাধীনতা শিক্ষক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী সংসদের প্রথম সভার শুরুতেই সংগঠনের সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু'র নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ধানমন্ডিস্হ  ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধু সহ পনের আগস্ট সাহাদাতবরণকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের বিদেহী আত্বার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন স্বাশিপের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নুর বখত।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৩৭ অপরাহ্ন

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৩৭ অপরাহ্ন