শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ১০ অগাস্ট, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকিয়ার জেরে শাম্মী আক্তার (৪০) কে খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহতের ছেলে সাইম আলম (১৭) বাদি হয়ে ফুপু ও  বাবাকে আসামী করে সোমবার রাতে মঠবাড়িয়া থনায় এ হত্যা মামলা দায়ের করে।

    মঠবাড়িয়া থানা পুলিশ এ ঘটনায় আয়শা খানম রোজি (৫০) নামে এক শিক্ষিকা ও শাম্মী আক্তারের বর্তমান স্বামী সিরাজুল সালেকিন (৩০) কে গ্রেপ্তার করেছে। আয়শা খানম রোজি (৫০) কেএম লাতীফ ইনষ্টিটিউশনের শিক্ষিকা ও পার্শবর্তী বাগেরহাট, শরনখোলা উপজেলার রাজাপুর গ্রামের ব্যাংক কর্মকর্তা এমাদুল হকের স্ত্রী এবং সিরাজুল সালেকিন লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে।
    নিহত শাম্মী আক্তার শিক্ষিকা আয়শা খানমের ননদ।

    থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী উদ্যোক্তা শাম্মী আক্তার কেএম লতীফ সুপার মার্কেটে দ্বিতীয় তলায় দশবছর ধরে “শাম্মী বিউটি পার্লার” নামের একটি পার্লারের ব্যবসা করে আসছিল। প্রথম স্বামী ফিরোজ আলম এর সাথে প্রায় ১৩ বছর আগে বিচ্ছেদ হবার পর সেই সংসারের দুই সন্তান নিয়ে মঠবাািড়য়া পৌর শহরের থানা পাড়ায় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দুই বছর আগে বিয়ে হওয়া দ্বিতীয় স্বামী সালেকিন ঢাকায় ব্যবসা করেন। ৭ আগস্ট রোববার শাম্মী আক্তার ও সালেকিন এর বিবাহ বার্ষিকী উপলক্ষে সালেকিন ওই দিনই সকালে বাসায় আসেন। বিবাহ বার্ষিকী উপলক্ষে নিকট আত্মীয় শিক্ষিকা আয়শা খানমও ওই বাসায় আসে। শাম্মী আক্তার স্বামী সালেকিনকে নিয়ে ঘরের পিছনের বারান্দায় ঘুমিয়ে পড়ে। ভাবী আয়শা খানম মাঝ ঘরে ঘুমায়। শাম্মী আক্তার গভীর রাতে তার স্বামী সালেকিন ও ভাবী আয়শা খানমকে ঘরের মাঝের বিছানায় আপত্তিকর অবস্থায় দেখে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার একপর্যায় স্বামী সালেকিন আয়শা খানমের সহযোগিতায় মুখে বালিশ চাঁপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। হত্যায় ব্যবহৃত বালিশটি জব্দ করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে আদলতে সোপর্দ করা হয়েছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১০ অগাস্ট, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন