শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পত্নীতলায় আন্তজার্তিক যুব দিবস পালিত

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন

    পত্নীতলায় আন্তজার্তিক যুব দিবস পালিত

    নওগাঁর পত্নীতলায় ছন্দা নিত্য একাডেমীর আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধার মধ্য দিয়ে আন্তজার্তিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

    ”আমরা নই একা - আমরা নই একা, আহা বুকের গভীরে আছে প্রত্যয়  -  আমরা  করবো জয় নিশ্চয়”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শুক্রবার ( ১২ আগষ্ট ) বিকেল ৫ টায় ছন্দা নিত্য একাডেমীর আয়োজনে নজিপুর সরকারি কলেজ অডিটোরিয়াম রুমে মৌ  ফ্লোরেন্স টুডু ও মাথিয়াস সরেন এর যৌথ সঞ্চালনায় নজিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিল্টন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কালাম আযাদ, নজিপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর কবীর ও প্রদীপ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাংবাদিক মাহমুদুন্নবী,  মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোছা: ছাবিনা আক্তার প্রমূখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের যুবকরা আগামীদিনের দেশ গঠনের রাষ্ট্রনায়ক।  দেশের প্রতিটি সংগ্রামে যুবকদের নাম স্বর্ণ অক্ষরে লিখা আছে। আগামী  দিনে দেশের নেতৃত্ব নিবে যুব সমাজ। আজকে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে যুব সমাজরাই নেতৃত্ব দিচ্ছেন এবং সফলতা রয়ে আনছেন। সেজন্য বলা যায় দেশকে উন্নয়নের ধারা অব্যহত রাখতে যুব সমাজের বিকল্প নেই।

    আলোচনা সভা শেষে  কুইজ প্রতিযোগী  বিজয়ীদের  পুরুষ্কৃত করা ও  সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ অগাস্ট, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ন