শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা: শাওন এমপি

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ অগাস্ট, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন

    শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা: শাওন এমপি

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই পঁচাত্তরের ১৫ আগস্ট দেশি-বিদেশি চক্র মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করলেও স্বপ্নকে মুছে ফেলতে পারেনি খুনিরা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা।

    রোববার দুপুরে ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

    উপজেলা মহিলা ও যুব মহিলা লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।  

    উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, যুব মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার সুমিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এদিকে একইদিন চৌরাস্তার মোড়ে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ লালমোহন উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৫ অগাস্ট, ২০২২ ০৭:৩১ পূর্বাহ্ন