জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। পিরোজপুর- ৮০ নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো সমাবেশ।
পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের প্রতিপাদ্যবিষয় হলো - জাতির জনকের আত্মজীবনী। ছাত্র ছাত্রী ও মায়েদের সঙ্গে মতবিনিময়। উক্ত অনুষ্ঠানের অভিভাবক প্রতিনিধির পক্ষে সঞ্চিতা পাল বলেন:-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা দেশ পেয়েছি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী আরো উপস্থিত ছিলেন শিক্ষক মুকুল রানী লুৎফা খানম শাহিনা শারমিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়, প্রধান অতিথির কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনবো আমার ছাত্র-ছাত্রীরা মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প শুনবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব গৌতম নারায়ণ চৌধুরী বলেন-গানের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না এর গল্প মুহূর্তেই বলা সম্ভব না আমি এই ছাত্র-ছাত্রীর সামনে আবার সময় নিয়ে আসবো । ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনে ক্ষনিকের স্মৃতিচারণ করেন।
পরে বিদ্যালয়ের আঙ্গিনায় গাছের চারা রোপন করা হয় এবং সকল শিক্ষার্থীদেরকে গাছের চারা বিতরণ করা হয়।
