শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বঙ্গবন্ধু না হলে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না: এমপি শাওন

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ অগাস্ট, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধু না হলে বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না: এমপি শাওন

    ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে আমরা বাঙালি জাতি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না।বাঙালি জাতিকে কোন অপশক্তিই দাবিয়ে রাখতে পারবে না, তা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে গড়ে উঠছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

    তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও বঙ্গবন্ধুর স্বপ্ন হত্যা  করতে পারেনি। বঙ্গবন্ধুর খুনিদের দেশি ফিরিয়ে এদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর হত্যাকারী দোসররা এখনো দেশে রয়ে গেছে। তারা নানা মহলে গুজব ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে।

    সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে পৃথক দু'টি  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    এর আগে দিবসটির প্রথম প্রহরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও রেলিতে অংশগ্রহণ করেন এমপি শাওন।

    লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহিরুল ইসলাম হাওলাদার, সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন,লালমোহন থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মুরাদসহ আরো অনেকে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৬ অগাস্ট, ২০২২ ০৮:০০ পূর্বাহ্ন