১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চরফ্যাসনে নানা কর্মসুচি পালন করেছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগ সভাপতি, চরফ্যাসন ও মনপুরার গনমানুষের নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চরফ্যাসন এর ২১ টি এতিমখানা এবং হাফেজী মাদ্রাসায় কোরআন খতম এবং দোয়া মোনাজাত শেষে খাবার বিতরন করেন।