শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন

    দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    ২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন জঙ্গীবাদী বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে পিরোজপুরে জেলা যুবলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

    বুধবার দুপুর ১২ টায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার এর নেতৃত্বে কলেজ রোড় থেকে একটি একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্তরে সমাবেশে মিলিত হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার, জেলা যুবলীগের অন্যতম সদস্য রাসেল আহম্মেদ সুপন, জেলা , যুবলীগ নেতা লিটন সরদার লিটু, যুবলীগ নেতা চয়ন সিকদার প্রমুখ। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার বলেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন জঙ্গীবাদী বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় সরাসরি বিএনপি জামাত জোট সরকার জড়িত ছিলো। বর্তমানে আবারো জামাত বিএনপি মাথা চাড়া দিয়ে উঠেছে তারা আবারো নৈরাজ্য সৃষ্ঠি করতে চায়। বাংলাদেশ যুবলীগের সফল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পিরোজপুর যুবলীগ ঐক্যবদ্ধ। জামাত বিএনপিকে আর কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। যে কোন প্রতিকূল পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ অগাস্ট, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন