শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২২ ০৯:৩০ অপরাহ্ন

    পিরোজপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    ২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন জঙ্গীবাদী বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামীলীগ।

    বুধবার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু প্রমুখ। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন ২০০৫ সালের ১৭ আগষ্ট তৎকালীন জঙ্গীবাদী বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় সরাসরি বিএনপি জামাত জোট সরকার জড়িত ছিলো। তাই এদেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা। আওয়ামীলী সরকার বরাবরই জঙ্গি র্নিমূল করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দূর্বার গতিতের এগিয়ে যাচ্ছে। এ দেশে আর কোন প্রকার জঙ্গী, সন্ত্রীস, এর স্থান দেয়া হবে না। দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৭ অগাস্ট, ২০২২ ০৯:৩০ অপরাহ্ন