শিবগঞ্জে জালরুপি-টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২০ অগাস্ট, ২০২২ ০৫:৪৭ পূর্বাহ্ন

শিবগঞ্জে জালরুপি-টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ও বাংলাদেশী জাল টাকাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আটক যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মুনসুর আলীর ছেলে শামীম (৪০)।

 

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে র‌্যাবের একটি দল সোনামসজিদ ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ১ লাখ ৮৭ হাজার ৫’শ ভারতীয় জাল রুপী ও  ১১ হাজার ৯৫০ টাকার বাংলাদেশী জাল নোটসহ শামীমকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২০ অগাস্ট, ২০২২ ০৫:৪৭ পূর্বাহ্ন