শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অগাস্ট, ২০২২ ০৯:৪৭ অপরাহ্ন

     পিরোজপুরে জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল

    ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২১ আগষ্ট) সকালে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয় মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১শে আগস্ট বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করতে বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এ দেশে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে। আজও হামলার বিচার শেষ হয়নি, বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকান্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচন করে দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করতে হবে। পরে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শেখবাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুর রহমান শেখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ অগাস্ট, ২০২২ ০৯:৪৭ অপরাহ্ন