শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বিদ্যুৎ অফিসের লাইনম্যানের লাশ উদ্ধার

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৪৫ পূর্বাহ্ন

    পিরোজপুরে বিদ্যুৎ অফিসের লাইনম্যানের লাশ উদ্ধার

    পিরোজপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.(ওজোপাডিকো) বিদ্যুৎ অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত মামুন হোসেন মোল্লার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

    নিহত মামুন হোসেন মোল্লা বরিশালের সদর উপজেলার আমানগঞ্জ এলাকার মৃত শাহজাহান মোল্লার ছেলে।

    রোববার (২১ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌরসভার রাজারহাট এলাকার ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে পুলিশ মামুন হোসেন মোল্লার লাশ উদ্ধার করে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মৃনাল কান্তি বড়াল জানান, শনিবার অফিসের নিয়মিত কাজ শেষে মামুন শহরের রাজারহাটস্থ বাসায় চলে যায়।

     রোববার বিকেলে তার বাসার মালিক অফিসে এসে জানান, মামুন তার নিজ কক্ষে দরজা বন্ধ করে আছেন। অনেক ডাক-ডাকির পরও দরজা খুলছে না।

    পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মামুনকে মৃত অবস্থায় তার বিছানা থেকে উদ্ধার করে। পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মামুনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৪৫ পূর্বাহ্ন