শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় শোক দিবসে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ন

    জাতীয় শোক দিবসে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

    পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীসা বসুর বিরুদ্ধে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে জানা গেছে পিরোজপুর সদর উপজেলা ৭ নং শংকরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ১১২ নং পশ্চিম শংকর পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সীমা বসু ১৫ আগস্ট দুপুর ১২:০০ টায় বিদ্যালয় এসে জাতীয় পতাকা উত্তোলন করে কোন রকম দায়সারা অনুষ্ঠান করে বিদ্যালয় ত্যাগ করেন।
    এই ঘটনা নিয়ে অভিভাবক এবং এলাকবাসির মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে ।

    ঘটনা অনুসন্ধানে জানা গেছে, প্রধান শিক্ষক সীমা বসু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে ভালো আচরণ করেন না । তাছাড়া তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ রয়েছে তিনি কখনো নির্ধারিত সময় বিদ্যালয় আসেন না, বিদ্যালয় আসেন দেরি করে বিদ্যালয় এসে নানা অজুহাত দাঁড় করান ।

    ২ টা থেকে ৩ টার মধ্যে স্কুল ত্যাগ করেন। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০২০-২০২১ অর্থবছরের ক্ষুদ্র মেরামতের ২,০০,০০০/ টাকা বিদ্যালয়ের কমিটির কাউকে সাথে না নিয়ে না জানিয়ে প্রধান শিক্ষক সীমা বসু  তার স্বামীকে নিয়ে ২০/২৫ হাজার টাকার কাজ করিয়ে বাকী আত্মসাৎ করেন।  বর্তমান ২০২২ সনের রুটিন মেরামতের টাকা আত্মসাতের চেষ্টা  করেছেন এমন অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান টিটো বলেন প্রধান শিক্ষক সীমা বসু বিদ্যালয়ের কমিটির কারো সাথে কোন আলোচনা না করেই তিনি ইচ্ছা মত সবকিছু করেন।


    ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী অভিযোগ করেন প্রধান শিক্ষক সীমা বসু খুব বেপরোয়া চলাফেরা করেন এবং স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করেন না এবং এদের এড়িয়ে চলেন এবং সব সময় দেরি করে স্কুলে আসেন ।

    সরজমিনে এই প্রতিবেদক  জাতীয় শোক দিবসের ব্যানারটি কাঁটা ছেড়া অবস্থায় স্কুলে টাঙ্গানো দেখেন।
    এ ব্যাপারে প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। এবং তার স্বামীর সাথে যোগাযোগ করা হলে তিনি ও অভিযোগ অস্বীকার করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অগাস্ট, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ন