শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায় শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২৫ অগাস্ট, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন

 শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টায়  শিক্ষক গ্রেপ্তার

শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতা হানির চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে। গ্রেফতারকৃত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির। এ ঘটনায় এলাকার সহস্রাধিক লোক সোমবার বিকাল হতে রাত পর্যন্ত বিক্ষোভ করেন।  স্

থানীয়  সূত্রে জানা গেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা  শিক্ষক গোলাম কবিরকে শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা  আগে থেকে সন্দেহ করত। এরই জের ধরে  মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ঐ শিক্ষার্থীকে গোলাম কবির কক্ষে  ডেকে শ্লীলতা হানির চেষ্টা করলে অন্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা ও স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহনের জন্য। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।  এ সময় পুলিশের সামনে বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট মহাসড়কে এলাকাবাসীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। পুলিশ শরীরচর্চা শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়।  

এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, জনগণ ও শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে থানায় মামলা করেছে। শিক্ষক গোলাম কবিরকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৫ অগাস্ট, ২০২২ ০৮:২৬ পূর্বাহ্ন