শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ২৪ তম বিসিএস ফোরামের বরিশাল জেলা কমিটি গঠনঃ

    এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

    ২৫ অগাস্ট, ২০২২ ১২:৫৪ অপরাহ্ন

    ২৪ তম বিসিএস ফোরামের বরিশাল জেলা কমিটি গঠনঃ

    ২৪ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত সরকারি ব্রজমোহন  কলেজের শিক্ষক ক্লাবে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের সহযোগী অধ্যাপক (সমাজকর্ম) মোঃ কামরুজ্জানকে সভাপতি এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল)  এইচ এম বাহাউদ্দিনকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া আলেকান্দা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক শাহাদৎ হোসেন মৃধাকে সহ-সভাপতি-১ এবং বরিশাল সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক  মো: মনিরুজ্জামানকে সহ- সভাপতি-২ নির্বাচিত করা হয়। যুগ্মসম্পাদক-১ সরকারি টিচার্চ ট্রেনিং কলেজের মো: আব্দুর রহিম, যুগ্মসম্পাদক-২ বরিশাল সরকারি কলেজের মো: মামুন মোর্শ্বেদ, কোষাধ্যক্ষ পদে বরিশাল শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক  মো: জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক বিএম কলেজের ড. মো: বায়জিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক বিএম কলেজের  মনোজ হালদার, সমাজসেবা সম্পাদক পদে সৈয়দ হাতেম আলী কলেজের মো: সফিকুল ইসলাম প্রচার সম্পাদক পদে বিএম কলেজের ড. সঞ্জয় কুমার দাসকে নির্বাচিত করা হয়।

    সরকারি বিএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: আল আমিন সরোয়ারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলেকান্দা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক  মো: ফরিদ উদ্দিন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক  মো: নজরুল ইসলাম, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের মো: শাহাবুদ্দিন শিকদার।
    আরো উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বরিশাল সাংগঠনিক সচিব  শাকিল আহম্মেদ ও ড. মো: ইব্রাহিম খলিল।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ অগাস্ট, ২০২২ ১২:৫৪ অপরাহ্ন