শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিবগঞ্জে খেলার মাঠ বরাদ্দের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানবন্ধন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৬ অগাস্ট, ২০২২ ০২:৩৫ অপরাহ্ন

    শিবগঞ্জে খেলার মাঠ বরাদ্দের দাবিতে শিক্ষার্থী ও  এলাকাবাসীর মানবন্ধন

    শিবগঞ্জে খাস জমিতে রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য  খেলার মাঠ বরাদ্দের দাবিতে  এলাকাবাসী মানববন্ধন ও  সংশ্লিষ্ট দপ্তরে  আবেদন  করেছে । শুক্রবার সকাল ১০টায় উপজেলার মনাকষা ইউনিয়নে রানীনগর চাক্কী পাড়া গ্রামে রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসান আলির সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক আতিকুর রহমান, সাবেক ছাত্রনেতা কুরবান আলি, মুক্তিযোদ্ধা মজলুর রহমান, মোশারফ হোসেন ফিটু,  ৫নং মনাকষা ইউপি সদস্য মইনুর রহমান, ৪নং মনাসষা ইউপি সদস্যজেম আলি,  শিক্ষাক জিয়াউর রহমান  শিক্ষার্থী সিরাজ উদ্দিন, আরমান আলি, আরাফাত আলিবত সহ আরো অনেকে।

    বিভিন্ন পেশার শতাধিক নারীপুরুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন,  ১নং খাস খতিয়ানে ১৮৮নং হাল দাগে ২৬শতক জমিতে  পূর্বে রানীনগর চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল । বর্তমানে স্থানান্তর করে  মরহুম জমসেদ আলির দানকৃত জমিতে স্থাপন করা হয়েছে।  এখানে কোন খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র না থাকায় উক্ত  খাস জমিতে শিক্ষার্থীরা ও এলাকার যুবসমাজ  খেলাধূলা  করে। কিন্তু  উক্ত জমিতে সরকার  আশ্রয়ন প্রকল্পের গুচ্ছ গ্রাম তৈরী করার পরিকল্পনা করেছেন। ফলে শিক্ষার্থী ও  যুবসমাজের খেলাধূলা বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। তাই সরকারে নিকট আমাদের আবেদন, উক্ত জমিতে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রাম তৈরী না করে খেলা মাঠ হিসাবে বরাদ্দ  দেয়া হোক।   

    বক্তরা আরো বলেন,  এলাকাটাটি সীমান্তবর্তী হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে।  এটিকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করার বরাদ্দ দিলে মাদকের প্রবণতা থেকে যুব সমাজ ও শিকার্থীরা দূরে থাকবে।  এদিকে উক্ত জমিতে খেলার মাঠ  হিসাবে বরাদ্দ পেতে স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাসান আলি স্বাক্ষরিত আবেদন স্থানীয় সংসদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভুমি অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যনকে দেয়া হয়েছে।

     




    সারাদেশ - এর আরো খবর