শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধার মুখে বিচ্ছিন্ন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ অগাস্ট, ২০২২ ১০:৪৭ অপরাহ্ন

    পিরোজপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধার মুখে বিচ্ছিন্ন

    জ্বালানী তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দলীয় নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ পুলিশি বাঁধার মুখে বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার (২৮ আগষ্ট) সকালে পিরোজপুর পৌর বিএনপি’র আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাঁধার মুখে তা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএরপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

    এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, কেন্দ্রিয় বিএনপির সদস্য এলিজা জামান, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ হাসানুল কবির লীন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

    এসময় বক্তারা জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদ করে সরকারের কঠোর সমালোচনা করেন। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃশ হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতা-কর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’। ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবকদল নেতা আ: রহিমের হত্যাকারীদের বিচারের জানায়।

    এ জন্য নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহবান জানিয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপস্থিত সকলকে ওই আন্দোলনে নামতে অঙ্গিকার ও শপথ পাঠ করান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ অগাস্ট, ২০২২ ১০:৪৭ অপরাহ্ন