শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে টিকা দেয়ায় পর অসুস্থ্য তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী!

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    পিরোজপুরে টিকা দেয়ায় পর অসুস্থ্য তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী!

    পিরোজপুর সদর উপজেলার ৬৬নং খামকাঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে প্রধান শিক্ষক নিজে জোর করে টিকা দিলে শিশুটি অসুস্থ্য হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

     রোববার (২৮ আগষ্ট) বিকেলে জেলা হাসপাতালে ভর্তি অসুস্থ্য শিশু মিম আক্তারকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

    মিম আক্তার দক্ষিণ খামকাঁটা এলাকার মনির হাওলাদারের মেয়ে।

    পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রানী মিত্র তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তারকে রুমে ডেকে নিয়ে নিজেই জোর করে একটি টিকা প্রদান করেন। বাড়িতে ফিরে মিম প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করে পরে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তিকরা হলে চিকিৎসক তাকে খুলনায় রেফার্ড করে।

    কি কারনে প্রধান শিক্ষক এমনটা করেছেন তা জানেন না  ভুক্তভোগী পরিবারের লোকজন। তবে উদ্দেশ্যপ্রনোদিতভাবে প্রধান শিক্ষক এ কাজ করেছে বলে এ ঘটনার বিচার দাবি করেছেন পরিবারের লোকজন।

    স্কুল ছাত্রী মিম আক্তারের খালা নুপুর আক্তার জানান, দুই দিন ধরে মীম আক্তার প্রচন্ড জ্বরে আক্রান্ত। হাটা চলা করতে পারে না, খাবার খেতে পারে না। তাকে জিজ্ঞেস করলে সে বলে প্রধান শিক্ষক ম্যাডাম তাকে রুমে ডেকে নিয়ে জোর করে একটা ইনজেকশন দেয় এতে সে অনেক ব্যাথাও পায়।


     আমরা এ বিষয়ে সুষ্ঠ তদন্ত করে ম্যাডামের বিচারের দাবি জানাই।

    জেলা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নাজমীন আক্তার জানান, শিশুটির শ্বাসকষ্ট হচ্ছে তবে নির্দিষ্ট কোন কারণ বোঝা যাচ্ছে না।

    তাই  উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    মিম আক্তারের চাচা নুরুল ইসলাম জানান, মিম আক্তার খুলনা মেডিকেল কলেজে চিকিৎসারত আছে।  তার  শ্বাসকষ্ট আছে তবে আগের চেয়ে কিছুটা ভালো আছে।
    ওর ডান হাতে লাল দাগ রয়েছে। ডাক্তার বলেছে অক্সিজেন চলবে, সকালে বোর্ড বসে সিদ্ধান্ত দেয়া হবে এবং ওর সমস্যার বিষয়ে জানাবে।

    তবে এ বিষয়ে ৬৬নং খামকাঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রানী মিত্র বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, এ ঘটনায় আমাকে অভিযোগ দেয়ার আগে প্রমান দিন প্রমান ছাড়া অভিযোগ মানবো না।আর শিশুটি আমার মেয়ের মত, এ ঘটনাটি সম্পূর্ণ বানোয়াট কোন টিকা দেইনি বলে জানান প্রধান শিক্ষক। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ অগাস্ট, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন