শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

    পিরোজপুর প্রতিনিধি

    ৩০ অগাস্ট, ২০২২ ০৬:১০ পূর্বাহ্ন

    পিরোজপুরে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

    ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন।  সোমবার বিকালে নাজিরপুর উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়াল।

    নাজিরপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদসহ আরো অনেকে। এসময় জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন নাজিরপুর উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন গাজী।

    প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগস্ট মাস আসলেই জামায়াত-বিএনপি নানা ষড়যন্ত্র শুরু করে। কিন্তু তাদের ষড়যন্ত্র বাংলার সাধরণ মানুষ বুঝতে পেরেছে। আওয়ামীলীগের নেতা-কর্মীরা তৃর্ণমূল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ মতো কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগকেই ভোট দিবেন এবং প্রধানমমন্ত্রী শেখ হাসিনাকেও আবার এ দেশের প্রধানমন্ত্রী বানাবেন।

    পরে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ অগাস্ট, ২০২২ ০৬:১০ পূর্বাহ্ন