পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজারে যুবক সমিতির সম্মুখে রাস্তার পাশে লাগানো রেইন্ট্রি গাছ, যা মৃত অবস্থায় শুকিয়ে কাঠ হয়ে আছে।
এই গাছের ডালপালা ভেঙে ইতিপূর্বে পথচারীসহ বিভিন্ন লোকজন আহত হয়েছে। এবং দিনে দুপুরে ডালপালা ভেঙে বাজার এবং দোকানের উপরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ো বাতাস এবং অতিবৃষ্টিতে এই বৃহৎ আকারের গাছটি যেকোনো সময় ভেঙে পড়ে প্রাণহানির সম্ভাবনা আছে ঘটে যেতে পারে বড় রকমের দুর্ঘটনা।
স্থানীয়রা জানান গাছটির বয়স কম করে হলেও ৫০ / ৫৫ বছর। গাছটি প্রায় তিন বছর পূর্বে মারা যায়।
বন বিভাগের সম্পত্তি গাছটি কয়েকটি ডালপালা স্থানীয় উদ্যোগে কাটার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বর্তমানে গাছটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।
এই গাছের নিচেই রিক্সা স্ট্যান্ড। মোটর সাইকেল স্ট্যান্ড।

এবং বাজার বসে , এবং কাপালি প্রবেশের সম্মুখ রাস্তা এটি। পার্শ্ববর্তী চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই গাছের নিচে রাস্তা থেকেই চলাচল করে। পাশাপাশি দৈনিক হাজার হাজার মানুষ এই পথে যাতায়াত করে। তাই যেকোনো সময় এই গাছটি ভেঙে পড়ে ঘটতে পারে বৃহৎ আকারের দুর্ঘটনা ।
এ বিষয়ে পিরোজপুর একটু অনলাইনে প্রকাশিত সংবাদ অনুযায়ী জানা যায়, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহীকে অবহিত করেছেন। এবং তিনি উল্লেখ করেছেন বন বিভাগের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হবে।
কিন্তু অদ্যাবধি গাছটি কেটে ফেলার কোন উদ্যোগ এখনো পরিলক্ষিত হয়নি।