শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

শিবগঞ্জ  সীমান্তে   বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
বিএসএফ, ফাইল ফটো।

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী এক  যুবক নিহত ও আরো দুইজন আহত  হয়েছে। নিহত যুবক হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুনসীপাড়া গ্রামের তাজুরুদ্দিনের ছেলে শরিফুল ইসলাম ভোদু(২৪) আহত দুই জন  একই গ্রামের আজিজুল হক কামাতের ছেলে  তৌহিদুল ইসলাম(২০) ও  ইউসুফ আলির ছেলে বাবু( ২২)গুলিবিদ্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা  গেছে মঙ্গলবার সন্ধ্যায়  একদল বাংলাদেশী  যুবক গরু আনতে  শিংনগর বিওপির অধীনস্ত ৭২ নং পিলার এলাকা দিয়ে  ভারত যাবার সময় ভারতের  দৌলতপুর ক্যাম্পের বিএস এফ টের পেলে গুলি করে। এতে তিনজনই গুলিবিদ্ধ হয়ে পালিয় আসার  সময়  ৭২নং পিলার এলাকায় চুলকানীর মাঠে শরিফুল ইসলাম ভোদু মারা যায়। বাকী দুইজন পালিয়ে আত্ম গোপনে আছে। এ ব্যাপারে   ৫৩ বিজিবির  ব্যাটালিয়নের অধিনায় লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, সীমান্তে নিহত ও আহতের কোন তথ্য আমাদের কাছে নেই।জানতে পারলে জানানো হবে।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৪৮ পূর্বাহ্ন